ঢাকা রোববার, ০৫ জুলাই ২০২৬

রাজবাড়ীতে করোনা উপসর্গ নিয়ে বৃদ্ধের মৃত্যু

রাজবাড়ীতে করোনা উপসর্গ নিয়ে বৃদ্ধের মৃত্যু
×

রাজবাড়ী প্রতিনিধি

প্রকাশ: ১২ এপ্রিল ২০২০ | ০৭:৫৯ | আপডেট: ৩০ নভেম্বর -০০০১ | ০০:০০

রাজবাড়ী পৌর এলাকার লক্ষীকোল গ্রামে করোনা উপসর্গ নিয়ে সীতানাথ প্রামাণিক (৭০) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।

রোববার দুপুরে তার মৃত্যু হয়।

মৃতের পরিবার সূত্রে জানা যায়, গত তিনদিন ধরে তিনি জ্বর ও শ্বাসকষ্টে ভুগছিলেন। বাড়িতে রেখেই তার চিকিৎসা দেওয়া হচ্ছিল। দুপুর আড়াইটার দিকে তিনি মারা যান।

রাজবাড়ী সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. এসএমএ হান্নান জানান, মৃত ব্যক্তির নমুনা সংগ্রহ করা হয়েছে। যদি রিপোর্ট পজিটিভ আসে তাহলে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে। সনাতন রীতি অনুযায়ী তার সৎকার করা হবে। 



আরও পড়ুন

×