ঢাকা রোববার, ০৫ জুলাই ২০২৬

বরিশাল জেলা লকডাউন

বরিশাল জেলা লকডাউন
×

বরিশাল ব্যুরো

প্রকাশ: ১২ এপ্রিল ২০২০ | ০৮:৩৪ | আপডেট: ১২ এপ্রিল ২০২০ | ০৮:৪৫

করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে সামগ্রিক পরিস্থিতি বিবেচনায় বরিশাল মহানগরসহ পুরো জেলা লকডাউন ঘোষণা করা হয়েছে। রোববার সন্ধ‌্যা সা‌ড়ে ৭টায় জেলা প্রশাসক এসএম অজিয়র রহমান এ ঘোষণা দেন।

এর আগে বিকেলে করোনাভাইরাস নিয়ন্ত্রণ ও প্রতিরোধ ক‌মি‌টির সভায় এ সিদ্ধান্ত হয়। 

জেলা প্রশাসক জানান, লকডাউন চলাকালে অন্য জেলা থেকে বরিশালে সব ধরনের যানবাহন আসা ও বরিশাল  যাওয়া বন্ধ থাকবে। তবে জরুরি পণ্যবাহী যানবাহন চলাচল করতে পারবে। পরবর্তী নির্দেশ না দেওয়া এ ঘোষণা কার্যকর থাকবে। 

আরও পড়ুন

×