ঢাকায় জেলা প্রশাসনের ত্রাণ বিতরণ ও মোবাইল কোর্ট পরিচালনা
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১২ এপ্রিল ২০২০ | ০৯:৫৯ | আপডেট: ৩০ নভেম্বর -০০০১ | ০০:০০
ঢাকা জেলা প্রশাসনের উদ্যোগে রাজধানীসহ জেলার সব উপজেলায় সামাজিক দূরত্ব বজায় রাখাসহ করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে সরকারি নির্দেশনা প্রতিপালনে অন্যান্য দিনের মতো রোববারও ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে। সরকারি নির্দেশ অমান্য করে জনসমাগম করায় ঢাকা মহানগরীর বিভিন্ন স্থানে ও উপজেলাগুলোতে ৩৫টি মোবাইল কোর্ট পরিচালনা করে ৬৮টি মামলা এবং ৬৮ হাজার ২০০ টাকা জরিমানা করা হয়।
এছাড়া ৩৩৩ কলসেন্টার ও ঢাকার জেলা প্রশাসন, ঢাকার কন্ট্রোল রুমে আসা ফোনকলের ভিত্তিতে সিটি করপোরেশন এলাকাসহ ঢাকা জেলায় বিভিন্ন এলাকায় মোট ৬০৮ জন দিনজুর, সবজি-ফল বিক্রেতা, রিকশাওয়ালা, ভ্যানচালক, বিভিন্ন পেশাজীবী কর্মহীন পরিবারের মাঝে ত্রাণসামগ্রী পৌঁছে দেওয়া হয়।
ত্রাণ বিতরণ কার্যক্রমে ঢাকা জেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটরা উপস্থিত ছিলেন। এছাড়া টিসিবির বিক্রয়কেন্দ্র ও ওএমএস বিক্রয় কেন্দ্রগুলো এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটদের মাধ্যমে সার্বক্ষণিক মনিটরিং করা হচ্ছে। সংবাদ বিজ্ঞপ্তি।
