ঢাকা রোববার, ০৫ জুলাই ২০২৬

মধুটিলা ইকোপার্কে বন্য শূকরের কামড়ে নারীর মৃত্যু

মধুটিলা ইকোপার্কে বন্য শূকরের কামড়ে নারীর মৃত্যু
×

শেরপুর প্রতিনিধি

প্রকাশ: ১২ এপ্রিল ২০২০ | ১১:২৬ | আপডেট: ১২ এপ্রিল ২০২০ | ১১:৩৪

শেরপুরের নালিতাবাড়ীতে মধুটিলা ইকোপার্কের জঙ্গলে বন্য শূকরের কামড়ে এক নারীর মৃত্যু হয়েছে। নিহত আমেনা বেগম (৫০) পূর্ব সমশ্চুড়া গ্রামের হাবিবুর রহমানের স্ত্রী। এ সময় তার সঙ্গে থাকা ছেলে রিয়াদ এবং লক্ষ্মীকুড়া গ্রামের সোহরাব আলীর স্ত্রী কোহিনূর বেগম শূকরের হামলায় গুরুতর আহত হন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, পেশায় লাকড়ি বিক্রেতা আমেনা তার ছেলে রিয়াদকে নিয়ে রোববার সকালে মধুটিলা ইকোপার্কের ওয়াচ টাওয়ারের নিচে জঙ্গলে লাকড়ি কাটতে যান। একই সময় ঝাউবাগানের কাছে লাকড়ি সংগ্রহ করছিলেন কোহিনূর বেগম। হঠাৎ একটি বন্য শূকর আমেনা ও তার ছেলের ওপর হামলা করে ধারালো দাঁত ও নখ দিয়ে কামড়াতে থাকে। এতে আমেনা ক্ষতবিক্ষত হন। তার পেটের ভূড়ি বের হয়ে যায়। একপর্যায়ে আমেনা জ্ঞান হারান। রিয়াদের চিৎকারে আশপাশের লোকজন লাঠিসোটা নিয়ে এগিয়ে এলে শূকরটি ঝাউবাগানের দিকে চলে যায়।

সেখানে সে কোহিনূর বেগমকে আক্রমণ করে। তাদের উদ্ধার করে নালিতাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেপে পাঠানো হয়। সেখান থেকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। বিকেলে আমেনা মারা যান।

নালিতাবাড়ী থানার ওসি বছির আহম্মেদ বাদল ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, করোনার কারণে ইকোপার্কে লোকজনের যাতায়াত বন্ধ রয়েছে। ফলে জঙ্গলে প্রাণীদের বিচরণও বেড়ে গেছে।


আরও পড়ুন

×