ঢাকা রোববার, ০৫ জুলাই ২০২৬

করোনা আতঙ্ক উপক্ষো করে মাঠে রূপগঞ্জের ইউএনও মমতাজ বেগম

করোনা আতঙ্ক উপক্ষো করে মাঠে রূপগঞ্জের ইউএনও মমতাজ বেগম
×

রূপগঞ্জের ইউএনও মমতাজ বেগম

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ: ১৩ এপ্রিল ২০২০ | ০১:৩০ | আপডেট: ৩০ নভেম্বর -০০০১ | ০০:০০

করোনা ভাইরাসের সংক্রমণ রোধে মাঠে নেমেছেন নারায়ণগঞ্জের রূপগঞ্জের প্রশাসণ কর্মকর্তারা।  সাধারণ মানুষকে ঘরে রাখতে আইন শৃঙ্খলা বাহিনীর সঙ্গে মাঠ পর্যায়ে থেকে সব কিছু তদারকি করছেন উপজেলা নির্বাহী অফিসার মমতাজ বেগম ও উপজেলা চেয়ারম্যান শাহজাহান ভুইয়া। করোনার সুযোগ নিয়ে যাতে অসাধু ব্যবসায়ীরা নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম না বাড়াতে পারে এ কারণে  নিয়মিত হাঁট বাজার গুলোতে  অভিযান পরিচলনা করছেন তারা। এছাড়া দুস্থ  ও নিম্নবিত্তদের বাড়িতে সেচ্ছাসেবকদের মাধ্যমে ত্রাণ পৌঁছে দেওয়াও নিশ্চিত করছেন তারা।

উপজেলা সূত্রে জানা গেছে,  করোনা পরিস্থিতি মোকাবিলায় এ পর্যন্ত উপজেলায় ৬৯ হাজার ৯’শ ৭৮ জন দুস্থ ও নিম্নবিত্তদের তালিকা করা হয়েছে। এ তালিকায় রিক্সা চালক, ভ্যান চালক, ইজিবাইক চালক, দিনমজুর, কৃষক শ্রেনীর মানুষকে প্রাধান্য দেয়া হয়েছে। এ পর্যন্ত সরকারিভাবে উপজেলায় ৯ হাজার ৩’শ জনকে ত্রাণ দেওয়া হয়েছে। এছাড়া স্থানীয় শিল্প প্রতিষ্ঠান, জনপ্রতিনিধি ও বিত্তশালীদের থেকে পাওয়া ত্রাণ এলাকার ১০ হাজার ৪’শ ৭৬ জনের মধ্যে বিতরণ করা হয়েছে।
রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মমতাজ বেগম জানান, করোনা প্রতিরোধে স্থানীয় সংসদ সদস্য এবং পাট ও বস্ত্রমন্ত্রী গোলাম দস্তগীর গাজী (বীর প্রতীক) মোবাইল ফোনে নিয়মিতই তাদের দিক নির্দেশনা দিয়ে যাচ্ছেন। দেশের এই পরিস্থিতিতে যার যতটুকু সামর্থ্য আছে, তা নিয়ে অসহায় মানুষগুলোর পাশে এসে দাঁড়ানোর আহবান জানান তিনি।

আরও পড়ুন

×