ঢাকা রোববার, ০৫ জুলাই ২০২৬

সুনামগঞ্জে আরও একজন করোনায় আক্রান্ত

সুনামগঞ্জে আরও একজন করোনায় আক্রান্ত
×

সুনামগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ১৩ এপ্রিল ২০২০ | ০১:৩৬ | আপডেট: ৩০ নভেম্বর -০০০১ | ০০:০০

সুনামগঞ্জে আরও একজন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। 

রোববার ওসমানী মেডিকেল কলেজে তার শরীরের নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষায় তার শরীরে করোনাভাইরাস ধরা পড়ে। 

করোনা আক্রান্ত ওই নারীর বয়স ২৫। তার বাড়ি সুনামগঞ্জ সদর উপজেলার সুরমা ইউনিয়নের বেরীগাঁওয়ে। 

জানা যায়, এই নারী ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে গত সপ্তাহে সন্তান প্রসব করেন। এরপর তিনি জ্বর, সর্দি ও কাশিতে আক্রান্ত হওয়ায় তার শরীরের নমুনা রোববার ওসমানী মেডিকেল কলেজে পরীক্ষা করা হয়। পরীক্ষায় তার শরীরে করোনাভাইরাসের অস্তিত্ব পাওয়া যায়।

সোমবার সকালে ওই নারীকে ওসমানী মেডিকেল কলেজ থেকে শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তর সিলেট বিভাগের সহকারী পরিচালক ডা. আনিসুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, সুনামগঞ্জের নারীর শরীরে রোববার পরীক্ষার পর করোনাভাইরাস ধরা পড়েছে। যেহেতু আক্রান্ত নারী ওসমানী মেডিকেলের গাইনী বিভাগে চিকিৎসাধীন ছিলেন তাই এ বিভাগ ১৪ দিনের জন্য বন্ধ রাখা হতে পারে বলেও তিনি জানান।

সুনামগঞ্জের সিভিল সার্জন ডা. শামছুদ্দিন জানান, করোনায় আক্রান্তের পরিবারের লোকজনকে হোম কোয়ারেন্টাইনে থাকার নির্দেশ দেওয়া হয়েছে। পরিবারের অন্য সদস্যদের নমুনা সংগ্রহ করে সিলেটে পাঠানো হচ্ছে।


আরও পড়ুন

×