ঢাকা রোববার, ০৫ জুলাই ২০২৬

সিরাজগঞ্জে ১৭ বস্তা সরকারি চাল জব্দ

সিরাজগঞ্জে ১৭ বস্তা সরকারি চাল জব্দ
×

সিরাজগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ১৩ এপ্রিল ২০২০ | ০২:০২ | আপডেট: ১৩ এপ্রিল ২০২০ | ০৪:০০

সিরাজগঞ্জের সলঙ্গা থানার ঘুড়কা গ্রাম থেকে ১৭ বস্তা সরকারি চাল জব্দ করা হয়েছে। রোববার রাতে খাদ্য অধিদপ্তর ও পুলিশ গ্রামের আবুল হোসেনের বাড়িতে অভিযান চালিয়ে এ চাল জব্দ করেন। 

দুঃস্থ ও দরিদ্রদের জন্য বরাদ্দকৃত প্রতি বস্তায় ৩০ কেজি করে ১৭ বস্তায় ৫১০ কেজি সরকারি চাল জব্দ করে খাদ্য অধিদপ্তর। 

অভিযানে আবুল হোসেন (৫০) আটক হন। অভিযানের আগাম খবর পেয়ে ডিলার ফয়েজ উদ্দিন পালিয়ে যান। 

সলঙ্গা থানার ওসি এ জেড এম তাজুল হুদা জানান, রাতেই খাদ্য অধিদপ্তর থেকে মামলা করা হয়েছে। উদ্ধারকৃত চালের প্রতি বস্তার গায়ে ‘খাদ্য অধিদপ্তর’ লেখা ছিল।

 


আরও পড়ুন

×