ঢাকা শুক্রবার, ০৫ জুন ২০২৬

নিয়ামতপুর উপজেলা জামায়াতের সাবেক আমিরসহ গ্রেপ্তার ২

নিয়ামতপুর উপজেলা জামায়াতের সাবেক আমিরসহ গ্রেপ্তার ২
×

গ্রেপ্তার নওগাঁর নিয়ামত উপজেলা জামায়াতের সাবেক আমির মাইনুল ইসলাম। ছবি– সমকাল

নওগাঁ সংবাদদাতা

প্রকাশ: ১৬ আগস্ট ২০২৩ | ০৮:১৪ | আপডেট: ১৬ আগস্ট ২০২৩ | ০৮:১৪

নওগাঁর নিয়ামতপুরে নাশকতা মামলায় উপজেলা জামায়াতের সাবেক আমির মাইনুল ইসলাম মিনুসহ দুই জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার দিবাগত রাতে উপজেলার বালাহৈর ও চৌরা সমাসপুর এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার মাইনুল ইসলাম (৪৫) উপজেলার বালাহৈর গ্রামের নুর মোহাম্মদ মন্ডলের ছেলে। অপর গ্রেপ্তার মোহাম্মদ নাসিমুজ্জামান (২৭) চৌরা সমাসপুর আড্ডা এলাকার মোহাম্মদ আমিরুল ইসলামের ছেলে।

জানা গেছে, মাইনুল ইসলাম নিয়ামত উপজেলার জামায়াতের সাবেক আমির এবং দলটির নওগাঁ জেলার সহকারী সেক্রেটারির দায়িত্বে ছিলেন। অপরদিকে নাসিমুজ্জামান জামায়াত সমর্থক হিসেবে এলাকায় পরিচিত।

বিষয়টি নিশ্চিত করে নিয়ামতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাইদুল ইসলাম বলেন, তাদের বিরুদ্ধে নাশকতার মামলা ছিল। দীর্ঘদিন যাবত তারা আত্মগোপনে থাকায় তাদেরকে গ্রেপ্তার করা সম্ভব হচ্ছিল না। গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাতে তাদের গ্রেপ্তার করা হয়। বুধবার (১৬ আগস্ট) দুপুরে আদালতের মাধ্যমে তাদেরকে কারাগারে পাঠানো হয়েছে।

 

 

 

আরও পড়ুন

×