ঢাকা শুক্রবার, ০৫ জুন ২০২৬

খাদ্য মজুত বাড়াতে উদ্যোগ নেওয়া হবে: খাদ্যমন্ত্রী

খাদ্য মজুত বাড়াতে উদ্যোগ নেওয়া হবে: খাদ্যমন্ত্রী
×

নিয়ামতপুর উপজেলায় খাদ্যবান্ধব কর্মসুচির চাল বিতরণ কার্যক্রম পরিদর্শনকালে উপকারভোগীদের সঙ্গে কথা বলছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার। ছবি–সমকাল

নওগাঁ সংবাদদাতা

প্রকাশ: ১৭ আগস্ট ২০২৩ | ০৭:২৪ | আপডেট: ১৭ আগস্ট ২০২৩ | ০৭:২৮

জনসাধারণের সুবিধার কথা চিন্তা করে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনায় ১৫ টাকা কেজিতে খাদ্যবান্ধব কর্মসুচির চাল দেওয়া হচ্ছে। উপকারভোগীদের একসঙ্গে দুই মাসের অর্থাৎ ৬০কেজি চাল দেওয়া হচ্ছে। খাদ্যগুদামে রেকর্ড পরিমাণ মজুদ রয়েছে। প্রয়োজনে খাদ্য মজুত আরও বাড়াতে উদ্যোগ নেওয়া হবে।

বৃহস্পতিবার (১৭ আগস্ট) নিয়ামতপুর উপজেলায় খাদ্যবান্ধব কর্মসুচির চাল বিতরণ কার্যক্রম পরিদর্শনকালে এসব কথা বলেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার।

মন্ত্রী বলেন, খাদ্যবান্ধব কর্মসূচি প্রধানমন্ত্রী শেখ হাসিনার অনন্য উদ্যোগ। নিন্মআয়ের মানুষ সরাসরি এ কর্মসুচি থেকে উপকৃত হচ্ছে। পৃথিবীর কোথাও এমন মহৎ কর্মসুচি নেই।

সাধন চন্দ্র মজুমদার বলেন, বর্তমানে সরকারী খাদ্যগুদামে রেকর্ড পরিমান খাদ্য মজুত আছে। কোন ধরনের সংকট নেই। সরকার অভ্যন্তরীণ উৎস থেকে অতিরিক্ত আরো ২ লাখ টন চাল সংগ্রহ করতে যাচ্ছে। প্রয়োজনে মজুত আরও বাড়াতে উদ্যোগ নেওয়া হবে। খাদ্যবান্ধব কর্মসূচির পাশাপাশি সরকারের ওএমএস কর্মসুচিতে চাল–আটা বিক্রয় কার্যক্রম চলমান আছে বলেও জানান মন্ত্রী।

খাদ্যমন্ত্রীর চাল বিতরণ কার্যক্রম পরিদর্শনের সময় উপস্থিত ছিলেন জেলা খাদ্য নিয়ন্ত্রক মুহাম্মদ তানভীর রহমান, জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি আব্দুল খালেক, প্রচার সম্পাদক রণজিৎ সরকার ও উপজেলা খাদ্য নিয়ন্ত্রক পারভেজ আনোয়ার।

 

আরও পড়ুন

×