ঢাকা রোববার, ০৫ জুলাই ২০২৬

বাউফলে করোনার উপসর্গ নিয়ে যুবকের মৃত্যু

বাউফলে করোনার উপসর্গ নিয়ে যুবকের মৃত্যু
×

বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি

প্রকাশ: ১৪ এপ্রিল ২০২০ | ০২:০১ | আপডেট: ৩০ নভেম্বর -০০০১ | ০০:০০

পটুয়াখালীর বাউফলে করোনার উপসর্গ নিয়ে নাসির মোল্লা (৪০) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। সোমবার রাতে মারা যান তিনি।

স্থানীয়রা জানান, আদাবাড়িয়া ইউনিয়নের মহাশ্রাদ্ধি গ্রামের মন্নান চৌকিদারের মেয়ের জামাই বকুল বাড়িয়ার পাতাবুনিয়া গ্রামের ধলু মোল্লার ছেলে নাসির তিনদিন আগে শ্বশুড় বাড়ি বেড়াতে আসে। সোমবার রাতে সর্দি, কাশি ও জ্বরের উপসর্গ নিয়ে মারা যান তিনি। 

বাউফল উপজেলা নির্বাহী অফিসার জাকির হোসেন বলেন, করোনার উপসর্গ সর্দি, জ্বর ও কাশি নিয়ে ওই ব্যক্তি মারা যায়। তার সংস্পর্শে আসা আত্মীয়দের স্যাম্পল পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। এলাকার সকল মানুষকে কোয়ারেন্টাইনে থাকতে বলা হয়েছে । 


আরও পড়ুন

×