ঢাকা রোববার, ০৫ জুলাই ২০২৬

লক্ষ্মীপুরে এক মানসিক প্রতিবন্ধীর মৃতদেহ উদ্ধার

লক্ষ্মীপুরে এক মানসিক প্রতিবন্ধীর মৃতদেহ উদ্ধার
×

চন্দ্রগঞ্জ থানা- সমকাল

লক্ষ্মীপুর প্রতিনিধি

প্রকাশ: ১৪ এপ্রিল ২০২০ | ০২:১৪ | আপডেট: ৩০ নভেম্বর -০০০১ | ০০:০০

লক্ষ্মীপুর সদর উপজেলার মান্দারী এলাকা থেকে আব্দুর রহিম(৪৫) নামের একজনের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার সকালে সদর উপজেলার মান্দারী আমিন বাজার সড়কের পাশের একটি গাছ থেকে মৃতদেহ উদ্ধার করা হয়।

নিহত আব্দুর রহিম সদর উপজেলার দক্ষিণ মান্দারী গন্তব্যপুর মৃত সৈয়দ আহাম্মেদের ছেলে।  

স্থানীয় লোকজন ও পুলিশ জানান, দীর্ঘদিন ধরে বধির আব্দুর রহিম মানসিক সমস্যায় ভুগছিলেন। দু’দিন আগে দক্ষিণ মান্দারী গন্তব্যপুর থেকে নিখোঁজ হয়ে যান তিনি। মঙ্গলবার সকালে গাছে মৃতদেহ ঝুলতে দেখে পুলিশকে খবর দেয় স্থানীয়রা। পরে পুলিশ এসে মৃতদেহের পরিচয় শনাক্ত করেন । 

চন্দ্রগঞ্জ থানার ওসি তদন্ত আজিজুল ইসলাম জানান, আব্দুর রহিমের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করা হয়েছে।তিনি দীর্ঘদিন ধরে মানসিক সমস্যায় ভুগছিলেন বলে জানিয়েছেন তার পরিবারের লোকজন। তবে কি কারণে মারা গেছেন তিনি তা নিশ্চিত করতে পারেননি। মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালে পাঠানো হয়েছে। 


আরও পড়ুন

×