বিরামপুরে করোনা লক্ষণ নিয়ে একজনের মৃত্যু
দিনাজপুর প্রতিনিধি
প্রকাশ: ১৪ এপ্রিল ২০২০ | ০৩:৪৪ | আপডেট: ৩০ নভেম্বর -০০০১ | ০০:০০
দিনাজপুরের বিরামপুর উপজেলায় করোনা ভাইরাস (কোভিড-১৯) লক্ষণ নিয়ে আজিজার রহমান (৩৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।
মঙ্গলবার সকালে বিরামপুর উপজেলার কাটলা ইউনিয়নের শৈলা গ্রামের নিজ বাসভবনে তার মৃত্যু তিনি। তিনি আব্দুর রহিমের ছেলে।
সোমবার দিনাজপুর এম. আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি পালিয়ে যান।
করোনার লক্ষণ নিয়ে আজিজার রহমানের মৃত্যুর বিষয়টি দিনাজপুরের সিভিল সার্জন ডা. আব্দুল কুদ্দুস নিশ্চিত করেছেন।
জানা গেছে, রোববার আজিজার কাশীসহ বিভিন্ন রোগ নিয়ে দিনাজপুর এম. আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন। সোমবার হাসপাতালের চিকিৎসকরা তাকে আইসোলেশনের থাকার পরামর্শ দেন। কিন্তু তার পরিবারের লোকজন আজিজারকে আইসোলেশনে রাখতে অস্বীকৃতি জানায় এবং সোমবার সন্ধ্যায় এম. আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতাল থেকে তিনি পালিয়ে যান। মঙ্গলবার সকালে তার নিজ বাসভবনে মৃত্যু হয়।
তিনি জানান, মৃত্যুর সময় তার শরীরে করোনার লক্ষণ ছিল। দিনাজপুর থেকে একটি টিম নিহতের শরীর থেকে নমুনা সংগ্রহ করতে গেছে। রিপোর্ট পেলে বিষয়টি নিশ্চিত হওয়া যাবে। প্রয়োজনে ওই এলাকাটি লকডাউন করা হবে।
