ঢাকা রোববার, ০৫ জুলাই ২০২৬

নারায়নগঞ্জ থেকে সাতক্ষীরা যাওয়ার পথে ৫৫ জন আটক

নারায়নগঞ্জ থেকে সাতক্ষীরা যাওয়ার পথে ৫৫ জন আটক
×

মাগুরায় আটক ৫৫ জন- সমকাল

মাগুরা প্রতিনিধি

প্রকাশ: ১৪ এপ্রিল ২০২০ | ০৩:৫৭ | আপডেট: ৩০ নভেম্বর -০০০১ | ০০:০০

সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে নারায়নগঞ্জ থেকে সাতক্ষীরা যাওয়ার পথে মাগুরা শহরের ভায়না মোড় এলাকা থেকে ৫৫ জন ইটভাটা শ্রমিককে আটক করে মাগুরা প্রশাসন। সাতক্ষীরা জেলা প্রশাসন হোম কোয়ারেন্টাইন নিশ্চিত করবে এই আশ্বাসে তাদের পুলিশ পাহারায় সাতক্ষীরা পাঠিয়ে দেওয়া হয়। 

মাগুরা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু সুফিয়ান জানান, হাইওয়ে দিয়ে একটি ট্রাক যেতে দেখে থামিয়ে তল্লাশি চালান। এ সময় ট্রাকের মধ্যে ৫৫ জনকে বসে থাকা অবস্থায় পাওয়া যায়। তারা জানান তাদের বাড়ি সাতক্ষীরা। নারায়ণগঞ্জে একটি ইটভাটায় কাজ করতেন। বর্তমান করোনা পরিস্থিতিতে গোপনে ট্রাকের মধ্যে বসে তারা সাতক্ষীরায় ফিরছিলেন। 

তিনি জানান, এ সময় সাতক্ষীরার জেলা প্রশাসনের সঙ্গে কথা বলে, তাদের হোম কোয়ারেন্টাইন নিশ্চিত করা হয়। পরে  পুলিশ পাহারায় ওই ট্রাকে করে  তাদের সাতক্ষীরা জেলা প্রশাসনের হেফাজতে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করা হয়। 


আরও পড়ুন

×