হানিফ পরিবহনের ৪২ যাত্রী হোম কোয়ারেন্টাইনে
যাত্রীসহ হানিফ পরিবহনের বাস আটক- সমকাল
গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি
প্রকাশ: ১৪ এপ্রিল ২০২০ | ০৪:২১ | আপডেট: ৩০ নভেম্বর -০০০১ | ০০:০০
গাইবান্ধার গোবিন্দগঞ্জে ৪২জন যাত্রীসহ হানিফ পরিবহনের একটি বাস আটক করা হয়েছে।
মঙ্গলবার সকালে চট্রগ্রাম বোয়ালমারি থেকে ছেড়ে আসা ৪২জন যাত্রী নিয়ে হানিফ পরিবহনের একটি বাস গাইবান্ধার উদ্দেশ্যে আসলে গোবিন্দগঞ্জ হাইওয়ে পুলিশ বাসটি আটক করে।
গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার অফিসার ইনচার্জ আব্দুল কাদের জিলানী জানান, ৪২জন যাত্রীসহ হানিফ পরিবহনের একটি বাস আটক করা হয়। তারা বেশির ভাগই সাঘাটা থানার বাসিন্দা।
তিনি জানান, এ ব্যাপারে সাঘাটা উপজেলা নির্বাহী কর্মকর্তার সঙ্গে কথা বলে আটক যাত্রীদের হোম কোয়ারেন্টাইনে রাখার ব্যবস্থা করা হয়। পরে সাঘাটা থানা পুলিশ যাত্রীসহ বাসটি নিয়ে যায়।
করোনাভাইরাসের সংক্রমণ রোধে দেশের অধিকাংশ জায়গায় লকডাউন চলছে। বন্ধ রয়েছে গণপরিবহনসহ সকল যাত্রী পরিবহন। কিন্তু সরকারের নিষেধাজ্ঞা অমান্য করে প্রতিদিনই সড়কে চলাচল করছে গণপরিবহন। এরই মধ্যে সরকারের নির্দেশনা অমান্য করে সড়কে চলাচল করার দায়ে যাত্রীবাহী বাসসহ শতাধিক বিভিন্ন যানবাহন আটক করেছে গোবিন্দগঞ্জ হাইওয়ে পুলিশ। কিন্তু তার পরও থেমে নেই গণপরিবহনগুলো।
