পা পিছলে নদীতে মা ও সন্তান, ২ শিশুর মৃত্যু
প্রতীকী ছবি
শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: ১৪ এপ্রিল ২০২০ | ০৬:৩৮ | আপডেট: ৩০ নভেম্বর -০০০১ | ০০:০০
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে পাগলা নদীতে ডুবে ২ শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার দুপুরে গোসল করতে গিয়ে এই দুর্ঘটনা ঘটে।
মৃত শিশুরা শিবগঞ্জ পৌর এলাকার জালমাছমারী মধ্যপাড়া গ্রামের মো. যোবায়ের ইসলামের ছেলে এমরান আলী (৮) এবং অপরজন জিয়াউর রহমানের মেয়ে জুঁই খাতুন (১১)।
শিবগঞ্জ থানার ওসি শামসুল আলম শাহ জানান, মঙ্গলবার দুপুর ১টার দিকে শিবগঞ্জ পৌর এলাকার পাগলা নদীর তর্ত্তীপুর ঘাটে গোসল শেষে ওঠার সময় পা ছিছলে পড়ে যান জুই ও তার মা। এ সময় তাদের সঙ্গে থাকা শিশু এমরানও পিছলে পড়ে যায়। পরে জুঁইয়ের মা সাঁতরে উঠতে পারলেও শিশু ২টি ডুবে যায়। খবর পেয়ে স্থানীয়রা ২ শিশুকে উদ্ধার করে শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে তারা মারা যায়।
স্থানীয়রা জানায়, সম্প্রতি পাগলা নদীটি পুন:খননের কারণে গভীরতা বৃদ্ধি পাওয়ায় এ হতাহতের ঘটনা ঘটে।
শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত ডাক্তার মো. রবিউল ইসলাম জানান, ডুবে যাওয়া ২ শিশুকে হাসপাতালে নেওয়ার আগেই তারা মারা গেছে।
