ঢাকা রোববার, ০৫ জুলাই ২০২৬

করিমগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সব চিকিৎসক কোয়ারেন্টাইনে

করিমগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সব চিকিৎসক কোয়ারেন্টাইনে
×

করিমগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। ছবি: সমকাল

কিশোরগঞ্জ অফিস

প্রকাশ: ১৪ এপ্রিল ২০২০ | ০৬:৪৪ | আপডেট: ৩০ নভেম্বর -০০০১ | ০০:০০

কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সব চিকিৎসককে হোম কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে। করোনাআক্তান্ত সন্দেহে এক চিকিৎসকের সংস্পর্শে আসায় হাসপাতালটির ১৪ জন চিকিৎসক ও চারজন কর্মীকে রোববার রাত থেকে কোয়ারেন্টাইনে পাঠানো হয়।

কিশোরগঞ্জ জেলা সিভিল সার্জন ডা. মো. মুজিবুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

সিভিল সার্জন জানান, করিমগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এক নারী চিকিৎসকের স্বামী করোনাআক্রান্ত হয়ে ঢাকায় একটি হাসপাতালে চিকিৎসাধীন। সম্প্রতি ওই নারী চিকিৎসকেরও করোনার উপসর্গ দেখা দেয়। এতে হাসপাতালটির ১৪ জন চিকিৎসক ও চারজন কর্মীকে রোববার রাত থেকে কোয়ারেন্টাইনে থাকার নির্দেশ দেওয়া হয়।

ডা. মো. মুজিবুর রহমান বলেন, ওই নারী চিকিৎসকের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। এদিকে সব চিকিৎসক কোয়ারেন্টাইনে যাওয়ায় হাসপাতালটি চিকিৎসকশূন্য হয়ে পড়েছে।

উল্লেখ্য, গত ৬ এপ্রিল করিমগঞ্জে করোনাআক্রান্ত হয়ে এক যুবক মারা যান। তার সংস্পর্শে এসে বর্তমানে তার মা, বোন ও ভাইও করোনায় আক্রান্ত। এ নিয়ে কিশোরগঞ্জে করোনায় একজনের মৃত্যুসহ মোট ১১ জন আক্রান্ত হয়েছেন।

আরও পড়ুন

×