ঢাকা রোববার, ০৫ জুলাই ২০২৬

গোপালগঞ্জে শ্বাসকষ্টে নারীর মৃত্যু, নমুনা সংগ্রহ

গোপালগঞ্জে শ্বাসকষ্টে নারীর মৃত্যু, নমুনা সংগ্রহ
×

 গোপালগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ১৫ এপ্রিল ২০২০ | ০১:৪৪ | আপডেট: ৩০ নভেম্বর -০০০১ | ০০:০০

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় শ্বাসকষ্টে এক নারীর (৫০) মৃত্যু হয়েছে। মঙ্গলবার রাতে চিকিৎসাধীন অবস্থায় টুঙ্গিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তিনি মারা যান। বুধবার সকাল ১০ টায় চিকিৎসকরা ওই নারীর নমুনা সংগ্রহ করে ঢাকা পাঠিয়েছেন। 
টুঙ্গিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা  কর্মকর্তা ডা. মো. জসীম উদ্দীন বিষয়টি নিশ্চিত করে জানান, রাত  ৯টা ৪০ মিনিটের দিকে ওই নারী শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে  আসেন । তাকে অক্সিজেন ও নেবুলাইজেশন দেয়া হয়। এ সময় স্বজনদের প্রয়োজনীয় ওষুধ আনতে বলা হলেও কয়েক মিনিটের মধ্যে তিনি মারা যান।
ডা. মো. জসীম উদ্দীন বলেন, ওই নারীকে চিকিৎসা করার সুযোগ আমরা পাইনি। মৃত নারীর নমুনা সংগ্রহ করে ঢাকা আইইডিসিআরে পাঠানো হয়েছে ।
তিনি জানান, ওই নারীর বাড়ি গওহরডাঙ্গার গ্রাম হওয়ায় বাড়িটি লকডাউন করা হয়েছে। পরিবারের  সদস্যদের হোম কোয়ারেন্টাইনে নেয়া হয়েছে। নমুনা রিপোর্ট হাতে পাওয়ার পর পরবর্তী ব্যবস্থা  গ্রহন করা হবে।
তিনি আরও জানান, মৃত নারী ডায়াবেটিসে আক্রান্ত ছিলেন। কিন্তু তার জ্বর, সর্দি, কাশি বা শ্বাসকষ্টের কোনও লক্ষণ ছিলোনা। তারপরও হঠাৎ তীব্র শ্বাসকষ্টে তিনি মারা গেছেন।
করোনার লক্ষণ নিয়ে এর আগে গত ১২ এপ্রিল জেলার কাশিয়ানী উপজেলার কাশিয়ানী সদর ইউনিয়নের বুধপাশা গ্রামের এক নারী মৃত্যু বরণ করেন । এ নিয়ে করোনার উপসর্গ নিয়ে জেলায় দুই জনের মৃত্যু হলো। এ জেলায় ৩ পুলিশ সদস্য সহ এ পর্যন্ত ৯ জন করোনায় আক্রান্ত হয়েছেন। আক্রান্তরা গোপালগঞ্জ জেনারেল হাসপাতাল, টুঙ্গিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও মুকসুদপুর মুক্তিযোদ্ধা কমপ্রেক্সের আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন।
 

আরও পড়ুন

×