ছাতকে কারণ ছাড়া বাইরে গেলেই শাস্তি
ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: ১৫ এপ্রিল ২০২০ | ০২:১৯ | আপডেট: ১৫ এপ্রিল ২০২০ | ০৩:১৫
সুনামগঞ্জের ছাতকে কারণ ছাড়া বাইরে ঘোরাঘুরি করলেই করোনা আক্রান্ত রোগীর দাফন/সংস্কার বা সেবায় নিয়োজিত করা হবে বলে জানিয়েছেন ছাতক উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. গোলাম কিবরিয়া।
করোনাভাইরাসের (কভিড-১৯) বিস্তার ঠেকাতে অযথা বাইরে ঘোরাঘুরি বন্ধ করতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন তিনি।
তিনি বলেন, মহামারি এই রোগের সংক্রমণ রোধে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। সবার সচেতনতা ও সহযোগিতায এটি প্রতিহত করতে হবে।
