ঢাকা রোববার, ০৫ জুলাই ২০২৬

পিরোজপুরে আরও ৩ করোনা রোগী শনাক্ত

পিরোজপুরে আরও ৩ করোনা রোগী শনাক্ত
×

পিরোজপুর প্রতিনিধি

প্রকাশ: ১৫ এপ্রিল ২০২০ | ০৩:০৫ | আপডেট: ১৫ এপ্রিল ২০২০ | ০৩:০৯

পিরোজপুরে নতুন করে আরও তিনজন করোনা রোগী শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় করোনা রোগীর সংখ্যা দাড়িয়েছে চারজনে। বুধবার পিরোজপুর সিভিল সার্জন ডা. মো. হাসনাত ইউসুফ জাকি তথ্যটি নিশ্চিত করেছেন।
তিনি জানান, আক্রান্ত তিনজনের মধ্যে দুই জনের বাড়ি পিরোজপুর সদর উপজেলার শংকরপাশা ইউনিয়নের বাদুরা গ্রামে। অন্য একজনের বাড়ি ভান্ডারিয়া উপজেলার পৌর এলাকার জামিরতলা গ্রামে।
এর আগে সোমবার জেলার মঠবাড়িয়া উপজেলায় একজন করোনায়ভাইরাস আক্রান্ত রোগী শনাক্ত হয়।
সিভিল সার্জন বলেন, নতুন আক্রান্ত তিনজনের বয়স ২০ থেকে ৩৫ বছরের মধ্যে। এদের মধ্যে দুজন নারায়নগঞ্জ এবং একজন ঢাকার সাভার থেকে পিরোজপুরে এসেছেন।
তিনি জানান, পিরোজপুর জেলা থেকে এ পর্যন্ত ৪২ জনের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। এর মধ্যে ওই ৪ জনের রিপোর্ট করোনা পজিটিভ এসেছে।  পিরোজপুর জেলা প্রশাসক আবু আলী মো. সাজ্জাদ হোসেন জানান, করোনা রোগী আক্রান্তের খবর পাওয়ার পর সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী অফিসার ও পুলিশ সদস্যরা আক্রান্ত ব্যক্তিদের বাড়িসহ এলাকা লকডাউন করে দিয়েছে। আক্রান্ত ব্যক্তিদের তাদের বাড়িতে হোম কোয়রেন্টাইনে রাখা হয়েছে। এছাড়া আক্রান্ত ব্যক্তিরা যে সব স্থানে গিয়েছে সেটি চিহিৃত করে সেসব এলাকাও লকডাউনের আওতায় আনার চেষ্টা করা হচ্ছে।





আরও পড়ুন

×