পটিয়ায় বন্যার পানিতে ভেসে এল অজগর সাপ
উদ্ধার হওয়া সাপ। ছবি-সমকাল
পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: ২৭ আগস্ট ২০২৩ | ০১:৪৯ | আপডেট: ২৭ আগস্ট ২০২৩ | ০১:৪৯
পটিয়া উপজেলার আশিয়া ইউনিয়নে বন্যার পানিতে ভেসে এসেছে ৬ ফুট লম্বা একটি অজগর সাপ।
বুধবার সন্ধ্যায় আশিয়া ইউনিয়নের কপিল উদ্দিন রাজু সাপটি উদ্ধার করে। পরে সাপটি এমদাদ হোসেন নান্নুকে অমুক্ত করার জন্য দেন।
জানা গেছে, পাহাড়ি ঢল ও বন্যার পানিতে ভেসে এসেছে ৬ ফুট লম্বা একটি অজগর সাপ। আশিয়া ইউনিয়নের কেরিঞ্জা খালে একটি জালে সাপটি আটকে যায়। পরে স্থানীয় লোকজন সাপটি উদ্ধার করে অবমুক্ত করার জন্য বন কর্মকর্তার কাছে পরামর্শ চান। পরে তাঁর পরামর্শে সাপটি পাহাড়ে অবমুক্ত করা হয়।
পটিয়া বন বিভাগের হেড ম্যান মোহাম্মদ মহিউদ্দিন জানিয়েছেন, স্থানীয় লোকজন সাপটি আটক করে পিটিয়ে মারার আগে উদ্ধার করা হয়েছে। সাপটি অবমুক্ত করা হয়েছে।
