ঢাকা রোববার, ০৫ জুলাই ২০২৬

মুক্তাগাছায় ৩২ বস্তা চাল উদ্ধার

মুক্তাগাছায়  ৩২ বস্তা চাল উদ্ধার
×

 মুক্তাগাছা (ময়মনসিংহ) প্রতিনিধি

প্রকাশ: ১৫ এপ্রিল ২০২০ | ০৪:৪০ | আপডেট: ৩০ নভেম্বর -০০০১ | ০০:০০

ময়মনসিংহের মুক্তাগাছায় পৃথক দু’টি গ্রাম থেকে দরিদ্র মানুষের জন্য বরাদ্দকৃত ১০ টাকা কেজি দরের  ৩২ বস্তা চাল উদ্ধার করেছে ভ্রাম্যমান আদালত। বুধবার উপজেলার চন্দনীআটা ও মঙ্গলবার রাতে বিরাশি গ্রামে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আবিদুর রহমানের নের্তৃত্বে অভিযান চালিয়ে এসব চাল উদ্ধার করা হয়। এ সময় এক চাল ডিলারের স্ত্রীকে আটক করা হয়।
ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আবিদুর রহমান জানান, দরিদ্রদের জন্য বরাদ্দকৃত ১০ টাকা কেজি চাল বন্ধের পরও বিরাশি গ্রামের ডিলার শফিকুল ইসলাম বিপ্লব তার বাড়ির রান্নাঘর, রান্নাঘরের পেছনের জঙ্গল ও ঘরের  বিভিন্ন স্থানে ২১ বস্তা চাল লুকিয়ে রাখেন। গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাতে ওই বাড়িতে অভিযান চালিয়ে ২১ বস্তায় ২০ মণ চাল উদ্ধার করা হয়। এছাড়া বুধবার উপজেলার দাওগাঁও ইউনিয়নের চন্দনীআটা গ্রামের বেগমের বাড়ি থেকে ১১ বস্তা চাল উদ্ধার করা হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট আবিদুর রহমান আরও জানান, মুক্তাগাছার বিভিন্ন এলাকায় বরাদ্দকৃত ১০ টাকা কেজির চাল ডিলাররা লুকিয়ে ফেলেছেন।  চাল উদ্ধারে বিভিন্ন স্থানে অভিযান চালানো হচ্ছে। এর সঙ্গে জড়িত ডিলারদেরও খোঁজা হচ্ছে।

আরও পড়ুন

×