ঢাকা রোববার, ০৫ জুলাই ২০২৬

ফুলবাড়িয়ায় সরকারি নলকূপ নিয়ে দ্বন্দ্বে নিহত ১

ফুলবাড়িয়ায় সরকারি নলকূপ নিয়ে দ্বন্দ্বে নিহত ১
×

নিহতের স্বজনদের আহাজারি

ফুলবাড়িয়া (ময়মনসিংহ) প্রতিনিধি

প্রকাশ: ১৫ এপ্রিল ২০২০ | ০৫:৩৮ | আপডেট: ১৫ এপ্রিল ২০২০ | ০৮:১৭

ময়মনসিংহের ফুলবাড়িয়ায় সরকারি বিএডিসি গভীর নলকূপ নিয়ে দ্বন্দ্বে দুই পক্ষের সংঘর্ষে শহিদুল ইসলাম (৭২) নামে একজন নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন অন্তত ১৪ জন। 

মঙ্গলবার দুপুরে উপজেলার পুটিজানা ইউনিয়নের নামাপাড়া গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে। এ ঘটনায় চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। 

এলাকাবাসী জানান, গত একমাস যাবৎ বিএডিসি গভীর নলকূপ নিয়ে আলফাজ মেম্বার ও শহিদুল ইসলাম গংদের মধ্যে দ্বন্দ্ব চলে আসছে। এ নিয়ে একাধিক শালিস হয়েছে। দুপুরে স্থানীয় গভীর নলকূপের ম্যানেজার মেম্বার আলফাজ উদ্দিনের সঙ্গে একই গ্রামের শহিদুল ইসলামের তর্কবিতর্কের ঘটনাকে কেন্দ্র করে সংঘর্ষে জড়িয়ে পড়ে দুই পক্ষ।

এ বিষয়ে ফুলবাড়িয়া থানার অফিসার ইনচার্জ মো. ফিরোজ তালুকদার জানান, গভীর নলকূপ নিয়ে দ্বন্দ্বে একজন নিহত হয়েছেন। উভয়পক্ষের বেশ কয়েকজন আহত হয়েছেন। 

তিনি বলেন, নিহতের ছেলে সোহাগ মিয়া বাদী হয়ে ফুলবাড়ী থানায় হত্যা মামলা করেন। মামলা থাকা চার আসামিকে আমরা গ্রেফতার করে কোর্টে চালান করেছি।


আরও পড়ুন

×