গোপালগঞ্জে করোনা রোগী বেড়ে ১৭
গোপালগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: ১৬ এপ্রিল ২০২০ | ০০:০৮ | আপডেট: ১৬ এপ্রিল ২০২০ | ০০:১০
গোপালগঞ্জে নতুন করে ৭ পুলিশ সদস্যসহ ৮ জন করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়েছেন।
এ নিয়ে জেলায় মোট ১৭ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন বলে জানিয়েছেন গোপালগঞ্জের সিভিল সার্জন ডা. নিয়াজ মোহাম্মদ।
আক্রান্তদের মধ্যে মুকসুদপুর থানার ১০ পুলিশ সদস্য, গোপালগঞ্জ সদর উপজেলার ৩ জন, টুঙ্গিপাড়ার ৩ জন ও কোটালীপাড়ার ১ জন রয়েছেন। এদেরকে মুকসুদপুর মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের আইসোলেশন ওয়ার্ড, গোপালগঞ্জ জেনারেল হাসপাতাল, টুঙ্গিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আইসোলেশন ওয়ার্ডে রাখা হয়েছে।
সিভিল সার্জন জানান, এ পর্যন্ত জেলা থেকে ২২০ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। এর মধ্যে ১৬৭ জনের রিপোর্ট পাওয়া গেছে। এদের মধ্যে ১৭ জনের শরীরে করোনাভাইরাসসের উপস্থিতি পাওয়া গেছে। বাকিদের রিপোর্ট এখনো পাওয়া যায়নি।
এদিকে, বুধবার গোপালগঞ্জে মুকসুদপুরে করোনার উপসর্গ নিয়ে ৫২ বছর বয়সী এক নারীর মৃত্যু হয়েছে। গত মঙ্গলবার শ্বাসকষ্টে টুঙ্গিপাড়ায় ৫০ বছর বয়সী এক নারী মৃত্যু বরণ করেন। এছাড়া গত ১২ এপ্রিল বুধপাশা গ্রামের এক নারী করোনার লক্ষণ নিয়ে মারা যান
