টাঙ্গাইলে সিটি ব্যাংকের উদ্যোগে খাদ্য সামগ্রী বিতরণ
টাঙ্গাইল প্রতিনিধি
প্রকাশ: ১৬ এপ্রিল ২০২০ | ০৪:৩১ | আপডেট: ৩০ নভেম্বর -০০০১ | ০০:০০
টাঙ্গাইলে সিটি ব্যাংকের অর্থায়নে এবং টাঙ্গাইল জেলা পুলিশের সহায়তায় কর্মহীন অসহায় মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার সকালে টাঙ্গাইল এসপি পার্ক এলাকায় তৃতীয় লিঙ্গ এবং আশেকপুর এলাকায় বেদে পল্লীতে কর্মহীন অসহায় বেদে পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। খাদ্য সামগ্রী হিসেবে ১০ কেজি চাউল, ৩ কেজি আলু, ২ কেজি পেঁয়াজ, ২ কেজি ডাউল, এবং ১কেজি লবণ দেয়া হয়েছে।
এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইলের পুলিশ সুপার সঞ্জিত কুমার রায়। আরো উপস্থিত ছিলেন- সিটি ব্যাংক লিমিটেড টাঙ্গাইল শাখা ব্যবস্থাপক, কাজী রোমান আল রাজী, সিনিয়র কাস্টমার সার্ভিস ম্যানেজার মামুন-অর-রশিদ, গোয়েন্দা পুলিশের (ডিবি) ওসি শ্যামল কুমার দত্ত, টাঙ্গাইল সদর থানার ওসি মীর মোশারফ হোসেন, টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি অ্যাডভোকেট জাফর আহমেদসহ জেলা পুলিশ ও সিটি ব্যাংক লিমিটেডের অন্যান্য কর্মকর্তাবৃন্দ।
করোনা পরিস্থিতিতে ত্রাণ সামগী বিতরণের জন্য সিটি ব্যাংকের চেয়ারম্যান আজিজ আল কায়সারের উদ্যোগে এই কার্যক্রমের সার্বিক তদারক করছেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মাসরুর আরেফিন।
