হলিডে ইন ঢাকা সিটি সেন্টারে ফিরছে ‘বাংলার রসনা বিলাস ২.০’
ছবি : হলিডে ইন ঢাকা সেন্টার
অনলাইন ডেস্ক
প্রকাশ: ০৬ জুলাই ২০২৬ | ১৬:৪৪
হলিডে ইন ঢাকা সিটি সেন্টার আবারও ফিরিয়ে আনছে তাদের জনপ্রিয় বাংলা-থিমভিত্তিক খাদ্য উৎসব ‘বাংলার রসনা বিলাস ২.০’। সম্প্রতি এক আয়োজনের মাধ্যমে এ তথ্য জানানো হয়। ৮ থেকে ১২ জুলাই পর্যন্ত বিশেষ এই বুফে ডিনারটি অ্যাটিটিউড রেস্তোরাঁয় অনুষ্ঠিত হবে।
উৎসবের অন্যতম প্রধান আকর্ষণ হবে তাজা পদ্মার ইলিশ, যা অতিথিদের বাংলার অন্যতম প্রিয় রসনাবিলাস উপভোগের সুযোগ করে দেবে। বুফেতে ঐতিহ্যবাহী স্বাদ ও পরিচিত ঘরোয়া রেসিপিতে প্রস্তুত খাঁটি বাঙালি খাবারের বিস্তৃত আয়োজন থাকবে। ভর্তা ও আচার স্টেশনের পাশাপাশি অতিথিরা লাইভ স্টেশন থেকে ফুচকা, চটপটি, ঝালমুড়ি এবং অন্যান্য জনপ্রিয় পথখাবার উপভোগ করতে পারবেন। মূল খাবারের তালিকায় থাকবে পান্তা ভাত, ভুনা খিচুড়ি, ঐতিহ্যবাহী খাসির কাচ্চি, সোনালি মুরগির পোলাও, সর্ষে ইলিশ, নারিকেল চিংড়ি, হাঁস ভুনা, গরুর কালাভুনা, দেশি মাছের তরকারি, শুঁটকির বিভিন্ন পদ, মৌসুমি সবজি এবং ঐতিহ্যবাহী ডালের বিভিন্ন পদ।
ডেজার্টের তালিকায় থাকবে মিষ্টি দই, গুড়ের মিষ্টি দই, শাহী টুকরা, নবাবি সেমাই, পাটিসাপটা, ঐতিহ্যবাহী পিঠা, নারিকেল নাড়ু, মচমচে জিলাপি, ক্ষীর, নানা ধরনের দেশীয় মিষ্টি এবং মালাই চা।
বুফের বাইরেও ঐতিহ্যবাহী বায়োস্কোপ, গ্রামবাংলা থিমের ফটো বুথ, ভাগ্য গণনার কর্নার, ফেস পেইন্টিং এবং একতারা সহযোগে সরাসরি বাউল পরিবেশনার মাধ্যমে হোটেলটি গ্রামীণ বাংলার আবহ জীবন্ত করে তুলবে। বিশেষভাবে তৈরি এই পরিবেশে অতিথিরা শহর না ছেড়েই গ্রামের খাবার, ঐতিহ্য এবং আনন্দময় আবহ উপভোগ করতে পারবেন।
হলিডে ইন ঢাকা সিটি সেন্টারের জেনারেল ম্যানেজার দীপঙ্কর দে বলেন, এই আয়োজনের মাধ্যমে আমরা এমন একটি পরিসর তৈরি করছি, যেখানে পরিবার ও বন্ধুরা খাঁটি গ্রামবাংলার খাবার উপভোগ করতে পারবেন, গ্রামীণ ঐতিহ্যের অভিজ্ঞতা লাভ করবেন এবং বাংলাদেশের সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্য উদ্যাপন করবেন।’
প্রতিদিন সন্ধ্যা সাড়ে ৬ টা থেকে রাত সাড়ে ১০ টা পর্যন্ত এই আয়োজন চলবে। প্রেস বিজ্ঞপ্তি
- বিষয় :
- হোটেল