ঢাকা সোমবার, ০৬ জুলাই ২০২৬

পটুয়াখালীতে আইসোলেশনে থাকা নারীর মৃত্যু

পটুয়াখালীতে আইসোলেশনে থাকা নারীর মৃত্যু
×

 পটুয়াখালী প্রতিনিধি

প্রকাশ: ১৬ এপ্রিল ২০২০ | ০৪:৪৩ | আপডেট: ৩০ নভেম্বর -০০০১ | ০০:০০

পটুয়াখালী ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালের করোনা আইসোলেশন ইউনিটে ভর্তি থাকা এক নারীর (৪২) মৃত্যু হয়েছে।  বৃহস্পতিবার সকাল ৭টার দিকে তিনি মারা যান। তার বাড়ি সদর উপজেলার বদরপুর ইউনিয়নের মাছখালী গ্রামে ।
হাসপাতাল সূত্রে জানা যায়, মৃত ওই নারী গত ১৪ এপ্রিল শ্বাসকষ্ট নিয়ে  হাসপাতালে ভর্তি হন। পরে তাকে হাসপাতালের করোনা আইসোলেশন ইউনিটে রাখা হয়। বৃহস্পতিবার সকালে তার মৃত্যু হয়।
এ ব্যাপারে পটুয়াখালীর সিভিল সার্জন ডা. মোহাম্মদ জাহাংগীর আলম জানান, মৃত ওই নারী হাসপাতালের আইসোলেশনে ওয়ার্ডে ভর্তি ছিলেন। তার নমুনা সংগ্রহ করে নিয়ম অনুযায়ী চি‌কিৎসা চালা‌নো হচ্ছিল। এ অবস্থায় আজ সকালে তিনি মারা যান। তিনি বলেন, নমুনা পরীক্ষার রিপোর্ট এখনও  আসেনি। কোভিড-১৯’র নিয়ম অনুযায়ী তাকে দাফন করা হয়েছে। সেই সঙ্গে তার পরিবারের সদস্যদের হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে।       
































আরও পড়ুন

×