ঢাকা সোমবার, ০৬ জুলাই ২০২৬

পার্বতীপুরে প্রথম করোনা রোগী শনাক্ত

পার্বতীপুরে প্রথম করোনা রোগী শনাক্ত
×

পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি

প্রকাশ: ১৬ এপ্রিল ২০২০ | ০৬:১২ | আপডেট: ৩০ নভেম্বর -০০০১ | ০০:০০

দিনাজপুরের পার্বতীপুরে প্রথম এক করোনা রোগী শনাক্ত হয়েছে।

পৌর এলাকার নামাপাড়া মহল্লার ওই যুবক ৯ এপ্রিল নারায়নগঞ্জ থেকে বাড়িতে আসেন।তিনি নারায়নগঞ্জে একটি বেসরকারি কোম্পানিতে চাকুরি করেন।

এ ঘটনায় বুধবার রাত ১০টার দিকে ওই মহল্লার ২০ বাড়ি লকডাউন ঘোষণা করেছে উপজেলা প্রশাসন।

পার্বতীপুর উপজেলা নির্বাহী অফিসার শাহনাজ মিথুন মুন্নী জানান, ওই যুবক নারায়ণগঞ্জ ফেরত হওয়ায় এলাকাবাসীর দাবি অনুযায়ী উপজেলা স্বাস্থ্য বিভাগ তার লালা সংগ্রহ করে পরীক্ষায় জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের ল্যাবে পাঠালে তার করোনা পজিটিভ শনাক্ত হয়।

তিনি বলেন, এলাকার মানুষের কথা চিন্তা করে ওই এলাকার ২০ বাড়ি লকডাউন ঘোষণা করা হয় এবং উপজেলা প্রশাসনের ২০টি পরিবারকে খাদ্যসহ অন্যন্য নিত্য পণ্য সরবরাহ করা হয়।

পার্বতীপুর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা আব্দুল্লা হিল মাফি বলেন, করোনায় আক্রান্ত যুবকের পরিবারের সদস্যরা সংক্রমিত হওয়ার আশংকায় তার বাবা মাসহ ৬ জনের নমুনা সংগ্রহ করে ল্যাবে পাঠানো হয়েছে।

আরও পড়ুন

×