ঢাকা সোমবার, ০৬ জুলাই ২০২৬

শাবির অসচ্ছল শিক্ষার্থীদের সহায়তা দেবে বিশ্ববিদ্যালয়

শাবির অসচ্ছল শিক্ষার্থীদের সহায়তা দেবে বিশ্ববিদ্যালয়
×

শাবি প্রতিনিধি

প্রকাশ: ১৬ এপ্রিল ২০২০ | ০৬:২০ | আপডেট: ১৬ এপ্রিল ২০২০ | ০৭:২২

করোনাভাইরাসের প্রাদুর্ভাবের কারণে সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবি) আর্থিকভাবে অসচ্ছল শিক্ষার্থীদের সহায়তা করার সিদান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

আগামী ৭ দিনের মধ্যে সকল বিভাগে তালিকা করা হবে। বৃহস্পতিবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ এই তথ্য
জানিয়েছেন।

তিনি জানান, বিশ্ববিদ্যালয়ে অনেক শিক্ষার্থী আছেন যারা আর্থিকভাবে অসচ্ছল। তারা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার পাশাপাশি টিউশনি করিয়ে নিজের খরচ চালান। আবার অনেকেই পরিবারকে টাকা পাঠিয়ে সহায়তা করেন। কিন্তু করোনাভাইরাসের জন্য দেশে সৃষ্ট বর্তমান পরিস্থিতিতে তাদের অনেকেই আর্থিক সমস্যায় আছেন। এমন শিক্ষার্থীদের তালিকা করে তাদেরকে সহায়তা করার সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

তিনি আরও জানান, এই সকল শিক্ষার্থীদের তালিকা তৈরির জন্য প্রতিটা বিভাগের ছাত্র উপদেষ্টা দায়িত্ব পালন করবেন। এজন্য সি আর (ক্লাস রিপ্রেজেনটেটিভ) এবং অন্যান্য শিক্ষার্থীদের সহায়তা নেয়া হবে তালিকা তৈরি ও তথ্য যাচাইবাছায়ের করতে। যত দ্রুত তালিকা তৈরি হবে, তত দ্রুত তাদেরকে সহযোগিতা করা সম্ভব হবে। শিক্ষার্থীদের মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে অর্থ সহায়তা করা হবে বলে জানান তিনি।

আরও পড়ুন

×