টেকনাফে সৈকতে ভেসে আসল যুবকের মরদেহ
প্রতীকী ছবি
টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি
প্রকাশ: ১৬ এপ্রিল ২০২০ | ০৭:০৮ | আপডেট: ১৬ এপ্রিল ২০২০ | ০৭:০৮
টেকনাফ সৈকতে ভেসে এসেছে অজ্ঞাত এক যুবকের মরদেহ। বৃহস্পতিবার দুপুর ১টার দিকে টেকনাফের উপকূলীয় ইউনিয়ন বাহারছড়া শিলখালী সৈকতে এ মরদেহটি ভেসে আসে।
প্রত্যক্ষদর্শী স্থানীয় নুরুল ইসলাম জানান, সাগরে একটি হাত জাল নিয়ে মাছ শিকার করতে গেলে সৈকতের পাড়ে একটি মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়দের খবর দেওয়া হয়। মরদেহটি কোনো রোহিঙ্গার প্রাথমিকভাবে মনে হয়। এ বিষয়ে বাহারছড়া পুলিশ তদন্ত কেন্দ্রে অবহিত করা হয়েছে।
বাহারছড়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ পরির্দশক লিয়াকত আলী বলেন, সাগর পাড়ে একটি মরদেহ ভেসে আসার খবর পেয়েছি, সেখান থেকে মরদেহটি উদ্ধার করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
এ দিকে বুধবার রাত ৯টার দিকে টেকনাফের বাহারছড়ার হলবনিয়া পাড়া ঘাট থেকে ৩৯৬ জন রোহিঙ্গাকে উদ্ধার করে কোস্ট গার্ড। তারা মালয়েশিয়া যেতে না পেরে এই এলাকায় ফিরে আসেন। তাদেরকে জাতিসংঘ শরণার্থীবিষয়ক হাইকমিশনের (ইউএনএইচসিআর) কাছে হস্তান্তর করা হয়েছে।
