ঢাকা শুক্রবার, ০৫ জুন ২০২৬

তিস্তায় গোসলে নেমে দুই এইচএসসি পরীক্ষার্থী নিখোঁজ

তিস্তায় গোসলে নেমে দুই এইচএসসি পরীক্ষার্থী নিখোঁজ
×

রংপুর অফিস

প্রকাশ: ০৬ সেপ্টেম্বর ২০২৩ | ১২:১২ | আপডেট: ০৬ সেপ্টেম্বর ২০২৩ | ১২:১২

রংপুরের গঙ্গাচড়ায় তিস্তা নদীতে গোসলে নেমে দুই এইচএসসি পরীক্ষার্থী নিখোঁজ হয়েছে। বুধবার দুপুর ১২টার দিকে নোহালী ইউনিয়নের কচুয়া বাজারসংলগ্ন তিস্তা নদীতে নিখোঁজ হয় তারা।

নিখোঁজ দু’জন হলো নোহালী ইউনিয়নের পূর্ব কচুয়া আবাসনপাড়া এলাকার হাসেম আলীর ছেলে মুন্না মিয়া ও নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার গাড়াগ্রাম ইউনিয়নের গনেশের বাজার এলাকার মোনাব্বর হোসেনের ছেলে নাইস আহমেদ। নাইস গঙ্গাচড়ার আলমবিদিতর ইউনিয়নের বিদিতর হরিত্থান এলাকায় নানা ইউসুফ আলীর বাড়িতে থেকে লেখাপড়া করত।

বুধবার সকালে কচুয়া বাজারের পাশে ফুটবল খেলা শেষে তিস্তায় গোসলে নামে ছয়জন। তাদের মধ্যে চারজন উঠে এলেও মুন্না ও নাইস তলিয়ে যায়। খবর পেয়ে গঙ্গাচড়া ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার তৎপরতা শুরু করেন।

গঙ্গাচড়া ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মমতাজুল ইসলাম বলেন, ফায়ার সার্ভিসের সাতজন কর্মীসহ রংপুর থেকে আসা ডুবুরি দলের সদস্যরা উদ্ধার অভিযানে অংশ নেন। তবে সন্ধ্যা পর্যন্ত নিখোঁজদের কোনো খোঁজ মেলেনি।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাহিদ তামান্না বলেন, ফায়ার সার্ভিস কর্মীরা উদ্ধার অভিযান শুরু করেছেন। বিষয়টি উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে।


আরও পড়ুন

×