পাবনায় ৭ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে ভ্যানচালক গ্রেপ্তার
প্রতীকী ছবি
পাবনা অফিস
প্রকাশ: ১৭ এপ্রিল ২০২০ | ০৭:১১ | আপডেট: ৩০ নভেম্বর -০০০১ | ০০:০০
পাবনা সদর উপজেলায় সাত বছরের এক শিশু ধর্ষণের অভিযোগ উঠেছে আব্দুর রহমান (৪০) নামের এক ভ্যানচালকের বিরুদ্ধে। বৃহস্পতিবার সদর উপজেলার মালিগাছা ইউনিয়নের ধরবিলা গ্রামের এই ঘটনায় অভিযুক্ত আব্দুর রহমানকে গ্রেপ্তার করেছে পুলিশ।
অভিযুক্ত আব্দুর রহমানের বাড়িও ধরবিলা গ্রামে।
পাবনা সদর থানার উপ-পরিদর্শক মহায়মেনুল ইসলাম জানান, সাত বছরের ঐ শিশু বৃহস্পতিবার বিকেলে বাড়ির পাশে খেলা করছিলো। এ সময় প্রলোভন দেখিয়ে ঐ শিশুটিকে পাশের একটি কমিউনিটি ক্লিনিকে নিয়ে ধর্ষণ করে একই গ্রামের ভ্যান চালক আব্দুর রহমান। পরে শিশুটির বাবা বাদী হয়ে রাতেই থানায় মামলা করলে পুলিশ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃত ব্যক্তিকে শুক্রবার আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
এদিকে করোনা পরিস্থিতি ও বিশেষ ছুটির কারণে শনিবার মেয়েটিকে ডাক্তারি পরিক্ষা করা হবে বলে জানান তিনি।
