হামাসের অস্ত্র সমর্পণের আগে গাজা পুনর্গঠন নয়: নেতানিয়াহু
অনলাইন ডেস্ক
প্রকাশ: ০৫ জুলাই ২০২৬ | ১৮:০৪
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, হামাস সম্পূর্ণভাবে অস্ত্র সমর্পণ না করা পর্যন্ত গাজা উপত্যকার পুনর্গঠন শুরু হবে না।
শনিবার দেওয়া এক বক্তব্যে তিনি বলেন, গাজা পুনর্গঠনের পূর্বশর্ত হলো হামাসের পূর্ণ নিরস্ত্রীকরণ।
লেবানন প্রসঙ্গে নেতানিয়াহু বলেন, ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যকার অন্তর্বর্তী সমঝোতায় ইসরায়েলকে হামলা বন্ধ এবং দখলদারিত্বের অবসান ঘটানোর কথা থাকলেও তার দেশ ‘নিজেদের বিবেচনা অনুযায়ী’ পদক্ষেপ নেবে।
এদিকে যুক্তরাষ্ট্রের স্বাধীনতার ২৫০তম বার্ষিকী উপলক্ষে প্রকাশিত এক ভিডিও বার্তায় নেতানিয়াহু যুক্তরাষ্ট্রকে ‘আধুনিক বিশ্বে স্বাধীনতার সবচেয়ে বড় শক্তি’ বলে অভিহিত করেন।
সূত্র: আল-জাজিরা
- বিষয় :
- হামাস
- গাজা
- ইসরায়েল
- নেতানিয়াহু
