পায়েস খেলেই মুক্তি মিলবে করোনা থেকে, ‘স্বপ্নে’ দেখেছেন ভণ্ড কবিরাজ
খাবারগুলো জব্দ করে স্থানীয়দের মাঝে বিতরণ করা হয়েছে -সমকাল
শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: ১৭ এপ্রিল ২০২০ | ০৯:১৫ | আপডেট: ৩০ নভেম্বর -০০০১ | ০০:০০
চাঁপাইনবগঞ্জের শিবগঞ্চে মানুষকে পায়েস খেয়ে করোনাভাইরাস থেকে মুক্তি পাওয়ার গুজব উঠেছে।
পুলিশ জানায়, উপজেলার নামোখড়কপুর, কুঁইচাটোলা গ্রামের সেতুর ছেলে জাইগির, সাজ্জাদের ছেলে মহিবুল ও এস্তাব কবিরাজ স্বপ্নে দেখেন ২ শতাধীক মানুষকে পায়েস খাওয়ালে দেশ করোনামুক্ত হবে। তারা তাদের স্বপ্ন বাস্তবায়ন করতে শুক্রবার দুপুরে ২ শতাধীক মানুষের জন্য পায়েস রান্না করেন এবং স্থানীয়দের খেতে দেন।
গোমস্তাপুর থানার এসআই আব্দুস সালাম জানান, বিষয়টি জানতে পেরে ভোলাহাট থানা পুলিশ ও উপজেলা নির্বাহী কর্মকর্তা রাজিবুল আলম ঘটনাস্থলে ছুটে যান। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে উপজেলা নির্বাহী কর্মকর্তা রাজিবুল আলম গুজব রটনার দায়ে তিনজনের কাছ থেকে ২ হাজার টাকা জরিমানা আদায় করেন। সেই সঙ্গে তাদের রান্না করা খাবার নষ্ট না করে বাড়ি বাড়ি বিতরণ করে দেয় প্রশাসন।
