ঢাকা রোববার, ০৫ জুলাই ২০২৬

নরসিংদীতে তিন চিকিৎসকসহ করোনায় নতুন আক্রান্ত ২৭

নরসিংদীতে তিন চিকিৎসকসহ করোনায় নতুন আক্রান্ত ২৭
×

নরসিংদী প্রতিনিধি

প্রকাশ: ১৭ এপ্রিল ২০২০ | ০৯:২৯ | আপডেট: ৩০ নভেম্বর -০০০১ | ০০:০০

নরসিংদীতে গত ২৪ ঘণ্টায় নতুন করে ৩ জন চিকিৎসকসহ ২৭ জন করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। জেলায় সর্বশেষ তথ্য অনুযায়ী আক্রান্তের সংখ্যা এখন ৯২ জনে। 

শুক্রবার বিকালে অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) ও জেলা করোনা প্রতিরোধ জরুরি সেলের প্রধান ইমরুল কায়েস এবং নরসিংদী জেলা সিভিল সার্জন ডা. ইব্রাহীম টিটন এ তথ্য নিশ্চিত করেছেন।

এদিকে বৃহস্পতিবার রাতে বেলাবতে শ্বাসকষ্টে মো: নান্নু মিয়া (৫০) নামে একজনের মৃত্যুর পর করোনা সন্দেহে নমুনা সংগ্রহ করেছে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। 

স্থানীয় সূত্রে জানা যায়, নিহত নান্নু মিয়া শ্বাসকষ্ট ও বুক ব্যথায় ভুগছিলেন। ২-৩ দিন আগে তিনি বেলাব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে চিকিৎসা নেন। বৃহস্পতিবার রাতে তিনি নিজ ঘরে একাই ঘুমিয়ে পড়েন। সকালে তাকে মৃত অবস্থায় পাওয়া যায়। 

বেলাব উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা মোঃ নজরুল ইসলাম জানান, নিহত নান্নু মিয়া মাদকাসক্ত ছিলেন। ২-৩ দিন আগে তিনি হাসপাতালে এসে চিকিৎসা নিয়েছেন। মৃত্যুর পর মরদেহের নমুনা সংগ্রহ করা হয়েছে। 

আরও পড়ুন

×