ঢাকা রোববার, ০৫ জুলাই ২০২৬

সাভারে করোনায় বৃদ্ধের মৃত্যু

সাভারে করোনায় বৃদ্ধের মৃত্যু
×

নিজস্ব প্রতিবেদক, সাভার

প্রকাশ: ১৮ এপ্রিল ২০২০ | ০৬:১৭ | আপডেট: ৩০ নভেম্বর -০০০১ | ০০:০০

করোনাভাইরাসে আক্রান্ত সাভারের এক বৃদ্ধ (৭৫) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। শুক্রবার ঢাকার সোহরাওয়ার্দী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। 

তিনি সাভারের কাউন্দিয়া ইউনিয়নের বাসিন্দা ছিলেন এবং দীর্ঘদিন ধরে বিভিন্ন রোগে ভুগছিলেন। তিনি মারা যাওয়ার পর তার গ্রামটি লকডাউন করেছে প্রশাসন। 

সাভার উপজেলার ভারপ্রাপ্ত স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা নাজমুল হুদা জানান, ওই বৃদ্ধ দীর্ঘদিন ধরে অ্যাজমায় ভুগছিলেন। সম্প্রতি তিনি করোনয় আক্রান্ত হন। শুক্রবার তার শ্বাসকষ্ট বেড়ে গেলে চিকিৎসার জন্য তাকে রাজধানীর সোহরাওয়ার্দী হাসপাতালে ভর্তি করা হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় বিকেলে তার মৃত্যু হয়। মৃত্যুর পর তার নমুনা পরীক্ষা করা হলে জানা যায় তিনি করোনায় আক্রান্ত ছিলেন।

কাউন্দিয়া ইউনিয়নের চেয়ারম্যান আতিকুর রহমান খান বলেন, তাকে রাজধানীতে করোনায় আক্রান্ত মৃত ব্যক্তিদের জন্য নির্দিষ্ট কবরস্থানে দাফন করা হয়েছে।

আরও পড়ুন

×