ঢাকা রোববার, ০৫ জুলাই ২০২৬

শিবচরে চিকিৎসক ও তার শিশু সন্তান করোনায় আক্রান্ত

শিবচরে চিকিৎসক ও তার শিশু সন্তান করোনায় আক্রান্ত
×

মাদারীপুর প্রতিনিধি

প্রকাশ: ১৮ এপ্রিল ২০২০ | ০৬:৪৬ | আপডেট: ৩০ নভেম্বর -০০০১ | ০০:০০

মাদারীপুরের শিবচরে এক নারী চিকিৎসক ও তার শিশু কন্যা করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এর আগে তার চিকিৎসক স্বামীও করোনা আক্রান্ত হয়ে ঢাকার কুর্মিটোলা হাসপাতালের আইসোলেশনে রয়েছেন। তিনি নারায়ণগঞ্জে প্র্যাকটিস করতেন। 

এ নিয়ে শিবচর উপজেলায় আক্রান্তের সংখ্যা ১৭ সহ মাদারীপুর জেলায় মোট আক্রান্তর সংখ্যা বেড়ে দাঁড়ালো ২৫ জনে। 

বৃহস্পতিবার শিবচর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শশাঙ্ক চন্দ্র ঘোষ এসব তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, মাদারীপুর জেলার শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এক নারী চিকিৎসক ও তার সাত বছরের শিশুকন্যা করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এর আগে তার ডাক্তার স্বামী করোনা আক্রান্ত হন। তিনি নারায়ণগঞ্জ থেকে চিকিৎসক স্ত্রীর কাছে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডক্টর’স কোয়ার্টারে বেড়াতে এসেছিলেন। বর্তমানে তিনি ঢাকার কুয়েত বাংলাদেশ মৈত্রী হাসপাতালে চিকিৎসাধীন আছেন। 

ডা. শাঙ্ক চন্দ্র ঘোষ আরও বলেন, আক্রান্তদের  চিকিৎসার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হচ্ছে। ডক্টর’স কোয়ার্টারটি লকডাউন করে ওই ভবনে বাস করা চার চিকিৎসক পরিবারকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে।

আরও পড়ুন

×