ঢাকা রোববার, ০৫ জুলাই ২০২৬

লক্ষ্মীপুরে হোম কোয়ারেন্টাইনে থাকা করোনা রোগীর পলায়ন

লক্ষ্মীপুরে হোম কোয়ারেন্টাইনে থাকা করোনা রোগীর পলায়ন
×

লক্ষ্মীপুর প্রতিনিধি

প্রকাশ: ১৮ এপ্রিল ২০২০ | ০৭:০৮ | আপডেট: ১৮ এপ্রিল ২০২০ | ০৭:২৩

লক্ষ্মীপুরের রামগঞ্জে ভাড়া বাসায় হোম কোয়ারেন্টাইনে থাকা কার্তিক দাস নামের এক করোনা আক্রান্ত রোগী পালিয়ে গেছেন। বৃহস্পতিবার থেকে তাকে বাসায় খুঁজে পাওয়া যাচ্ছে না।

রামগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার  পরিকল্পনা কর্মকর্তা ডা. গুনময় পোদ্দার এ তথ্য জানিয়েছেন। 

তিনি জানান, হঠাৎ করে রামগঞ্জ পৌর শহরের আঙ্গারপাড়া গ্রামের দাস বাড়িতে তার উপস্থিতি না পেয়ে খোঁজ নেয়া হচ্ছে।

তিনি আরো জানান, আইইডিসিআরের নির্দেশনা মেনে রামগঞ্জ ইউএসসি এর তত্ত্বাবধানে তাকে হোম কোয়ারেন্টাইনে রেখে চিকিৎসাসেবা দেওয়া হচ্ছিল।

আরও পড়ুন

×