ঢাকা রোববার, ০৫ জুলাই ২০২৬

টাঙ্গাইলে করোনার উপসর্গ নিয়ে ২ জনের মৃত্যু

টাঙ্গাইলে করোনার উপসর্গ নিয়ে ২ জনের মৃত্যু
×

প্রতীকী ছবি

টাঙ্গাইল প্রতিনিধি

প্রকাশ: ১৮ এপ্রিল ২০২০ | ০৭:৪০ | আপডেট: ১৮ এপ্রিল ২০২০ | ০৮:০৯

টাঙ্গাইলে করোনাভাইরাসের উপসর্গ নিয়ে দুইজনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে এক নারী। তিনি অন্তঃস্বত্তা ছিলেন। অপরজন একজন বৃদ্ধ। তার বয়স ৭০ বছর।

টাঙ্গাইলের মির্জাপুর কুমুদিনী হাসপাতালের সহকারী পরিচালক ডা. এবি এম আলী হাসান জানান, শনিবার সকালে করোনা আইসলিউশন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় ওই নারীর মৃত্যু হয়। তার জ্বর ও সর্দি কাশি ছিল। তার নমুনা সংগ্রহ করা হয়েছে।

অপরদিকে শনিবার দুপুরে মধুপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে করোনা উপসর্গ নিয়ে ভর্তির ঘণ্টা খানেকের মধ্যে ওই বৃদ্ধের মৃত্যু হয়। তার নমুনা সংগ্রহ করে ঢাকায় পাঠানো হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রুবিনা ইয়াসমিন।

আরও পড়ুন

×