সিলেটে হাওরে ধান কাটতে গিয়ে সন্তানসহ বাবা নিহত
সিলেট ব্যুরো
প্রকাশ: ১৮ এপ্রিল ২০২০ | ০৭:৫৯ | আপডেট: ৩০ নভেম্বর -০০০১ | ০০:০০
সিলেটে হাওরে ধান কাটতে গিয়ে বজ্রপাতে সন্তানসহ বাবা মারা গেছেন। শনিবার সদর উপজেলার কালারুকার পূর্ব উত্তরপাড়ার হাওরে মর্মান্তিক এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন-পুরান কালারুকার পূর্ব উত্তরপাড়ার শমসের আলী ও তার ১২ বছরের ছেলে ছয়ফুল আহমদ।
জালালাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অখিল উদ্দিন জানান, শনিবার দুপুরে স্থানীয় উনাখাওরি বিলে (হাওর) ধান কাটতে যান শমসের আলী ও ছয়ফুল আহমদ। এ সময় কালবৈশাখীর ঝড়ের সঙ্গে প্রচণ্ড বজ্রপাতে বাবা ও ছেলে ঘটনাস্থলেই মারা যান।
তিনি আরও জানান, খবর পেয়ে সন্ধ্যার আগেই পুলিশ বাবা ও ছেলের লাশ উদ্ধার করেছে।
