ঢাকা রোববার, ০৫ জুলাই ২০২৬

মিঠাপুকুর স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক করোনায় আক্রান্ত

মিঠাপুকুর স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক করোনায় আক্রান্ত
×

প্রতীকী ছবি

মিঠাপুকুর (রংপুর) প্রতিনিধি

প্রকাশ: ১৮ এপ্রিল ২০২০ | ০৮:২৭ | আপডেট: ৩০ নভেম্বর -০০০১ | ০০:০০

রংপুরের মিঠাপুকুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের একজন চিকিৎসক প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। তিনি স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য কর্মকর্তা (রোগ নিয়ন্ত্রণ)। এ ঘটনায় পুরো স্বাস্থ্য কমপ্লেক্সটি লকডাউন করে চিকিৎসক-নার্স ও অন্যান্য কর্মকর্তা-কর্মচারীদের হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে।

ওই স্বাস্থ্য কর্মকর্তার গ্রামের বাড়ি মিঠাপুকুর উপজেলার ইমাদপুর ইউনিয়নে। শনিবার ২৪ ঘন্টায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ৯১ জনের নমুনা সংগ্রহ করা হয়। তাদের মধ্যে তিনজন করোনায় আক্রান্ত। এদের মধ্যে মিঠাপুকুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ওই চিকিৎসক রয়েছেন। তার করোনা পজেটিভ ধরা পড়েছে। বর্তমানে তাকে আইসোলেশনে রাখা হয়েছে।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. আহসান কবির রনি জানান, স্বাস্থ্য কমপ্লেক্সে মোট ২৪ জন চিকিৎসক রয়েছেন। এছাড়াও স্বাস্থ্য সহকারী, নার্স ও অন্যান্য কর্মকর্তা-কর্মচারী মিলে ৮০ জনেরও বেশি জনবল কর্মরত রয়েছেন। তাদের প্রায় সবাই কোন না কোনভাবে আক্রান্ত চিকিৎসকের সংস্পর্শে এসেছিলেন।

মিঠাপুকুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও প. প কর্মকর্তা ডা. আবদুল হাকিম ওই চিকিৎসকের করোনা ভাইরাসে আক্রান্তের সত্যতা নিশ্চিত করেছেন।

মিঠাপুকুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মামুন ভূঁইয়া জানান, উর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে হাসপাতালটি লকডাউন করার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। ওই চিকিৎসকের সংস্পর্শে আসা ডাক্তারসহ অন্যান্য ব্যক্তিদের হোম কোয়ারেন্টাইনে রেখে তাদের নমুনা সংগ্রহ করা হবে বলে জানান তিনি।

আরও পড়ুন

×