ঢাকা রোববার, ০৫ জুলাই ২০২৬

আলফাডাঙ্গায় চাঁদা না দেওয়ায় হিন্দু বাড়িতে হামলা

আলফাডাঙ্গায় চাঁদা না দেওয়ায় হিন্দু বাড়িতে হামলা
×

 আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি

প্রকাশ: ১৮ এপ্রিল ২০২০ | ০৯:১১ | আপডেট: ৩০ নভেম্বর -০০০১ | ০০:০০

চাঁদা না দেওয়ায় ফরিদপুরের আলফাডাঙ্গায় হিন্দু বাড়িতে হামলা চালিয়ে মন্দির ভাংচুর, অগ্নিসংযোগসহ স্বর্ণালঙ্কার ও টাকা লুট করে নিয়ে গেছে সন্ত্রাসীরা। সাতজনকে পিটিয়ে ও কুপিয়ে জখম করা হয়েছে।

গত শনিবার টগরবন্দ ইউনিয়নের তিতুরকান্দি গ্রামে এ ঘটনা ঘটে। গত শুক্রবার শাহিন শেখকে প্রধান আসামি করে ১৫ জনের নামে মামলা করেন ইউপি সদস্য অসিত কুমার সরকার।

মামলার বাদী অসিত কুমার সরকার বলেন, মামলা হওয়ার পর থেকে আসামিপক্ষের লোকজন তা তুলে নেওয়ার জন্য হুমকি দিচ্ছে, আমরা নিরাপত্তাহীনতায় আছি। নদী থেকে আমাদের মাছধরা ট্রলারের ইঞ্জিন নিয়ে গেছে।

এ ব্যাপারে শাহিন শেখ জানান, তিনি এ ঘটনার সঙ্গে জড়িত নন। তাকে একটি মহল ষড়যন্ত্র করে মিথ্যা মামলা দিয়ে ফাঁসানোর চেষ্টা করছে।

ওসি রেজাউল করিম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, এ ব্যাপারে মামলা নেওয়া হয়েছে। আসামিদের ধরার জন্য পুলিশ তৎপর রয়েছে।

আরও পড়ুন

×