বরগুনা জেলা লকডাউন
বরগুনা প্রতিনিধি
প্রকাশ: ১৮ এপ্রিল ২০২০ | ০৯:১৭ | আপডেট: ৩০ নভেম্বর -০০০১ | ০০:০০
বরগুনা জেলাকে অনির্দিষ্টকালের জন্য লকডাউন ঘোষণা করেছে জেলা প্রশাসন। বরগুনার জেলা প্রশাসক মোস্তাইন বিল্লাহ শনিবার এ-সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করেন।
শনিবার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে করোনাভাইরাস প্রতিরোধ কমিটির সভা অনুষ্ঠিত হয়। পরে জেলাকে লকডাউন ঘোষণা করা হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বরগুনা জেলায় প্রবেশ এবং প্রস্থান নিষিদ্ধ। তবে জরুরি পরিষেবা লকডাউনের আওতার বাইরে থাকবে। কেউ আদেশ অমান্য করলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
শুক্রবার পর্যন্ত বরগুনা জেলায় ৯ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। তাদের মধ্যে মৃত্যু হয়েছে দু'জনের।
