ঢাকা রোববার, ০৫ জুলাই ২০২৬

সুনামগঞ্জে ট্রাকের চাপায় নিহত ২

সুনামগঞ্জে ট্রাকের চাপায় নিহত ২
×

সুনামগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ১৮ এপ্রিল ২০২০ | ১০:১৩ | আপডেট: ৩০ নভেম্বর -০০০১ | ০০:০০

সুনামগঞ্জে ট্রাকচাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।

শনিবার বেলা সাড়ে ৩ টার দিকে দক্ষিণ সুনামগঞ্জ উপজেলায় এ দুর্ঘটনা ঘটে। 

পুলিশ জানায়, উপজেলার বাঘের কোণা গ্রাম থেকে শান্তিগঞ্জগামী মোটরসাইকেলকে শান্তিগঞ্জ বাজার পাশ্ববর্তী এলাকায় চাপা দেয় সিলেট থেকে সুনামগঞ্জগামী একটি ট্রাক। এসময় ঘটনাস্থলে মৃত্যু ঘটে মোটর সাইকেল চালক জিয়াউর রহমানের (৪০)। জিয়াউর রহমান উপজেলার ডুংরিয়া গ্রামের তারিফ মিয়ার ছেলে।

গুরুতর আহত মোটরসাইকেল আরোহী মিন্টু বিশ্বাসকে (২৮) ছাতকের কৈতক হাসপাতালে নেওয়া হলে ডাক্তাররা তাকে মৃত ঘোষণা করেন। মিন্টু উপজেলার জয়কলস গ্রামের কৃষ্ণ বিশ্বাসের ছেলে।

ঘটনাস্থলে উপস্থিত দক্ষিণ সুনামগঞ্জ থানার এসআই আনোয়ার মিয়া জানান, ট্রাকের চাপায় দুইজনের মৃত্যু হয়েছে। পুলিশ ট্রাক আটক করেছে। চালক পালিয়ে গেছে।

আরও পড়ুন

×