ঢাকা সোমবার, ০৬ জুলাই ২০২৬

বিএসএমএমইউতে যুবলীগ নেতার পিপিই প্রদান

বিএসএমএমইউতে যুবলীগ নেতার পিপিই প্রদান
×

ছবি: সমকাল

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ২২ এপ্রিল ২০২০ | ১৩:১৩

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ব্যক্তিগত সুরক্ষা সামগ্রী প্রদান করলেন কেন্দ্রীয় যুবলীগ নেতা মো. নুর আলম মিয়া।

দেশে করোনায় সাধারণ মানুষের পাশাপাশি চিকিৎসক ও নার্সসহ স্বাস্থ্য সেবাকর্মীরা আক্রান্ত হচ্ছেন। তাদের পর্যাপ্ত সুরক্ষা নিশ্চিতে এগিয়ে এলেন কেন্দ্রীয় যুবলীগের এই নেতা।

বাংলাদেশ আওয়ামী যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ ও সাধারন সম্পাদক  আলহাজ্ব মো: মাইনুল হোসেন খান নিখিখের আহ্বানে যুবলীগের পক্ষ থেকে বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়ে সুরক্ষা সামগ্রী দিয়েছেন তিনি। বুধবার সকালে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর কনক কান্তি বড়ুয়ার হাতে এই পিপিই তুলে দেন তিনি। 

এসময় মো. নুর আলম মিয়া জানান, এই করোনা মোকাবিলায় সম্মিলিত চেষ্টায়ই দেশকে সুরক্ষা করতে পারে। চিকিৎসকদের পাশে দাঁড়িয়ে তাদের উৎসাহ দেওয়াটাই এই মূহুর্তে আমাদের অন্যতম কাজ।

আরও পড়ুন

×