সিলেটে আরও ১৩ জনের করোনা শনাক্ত
ছবি: ফাইল
সিলেট ব্যুরো
প্রকাশ: ২২ এপ্রিল ২০২০ | ১৩:২৯
সিলেট বিভাগের চার জেলায় নতুন করে আরও ১৩ জন করোনা শনাক্ত হয়েছেন। বুধবার ওসমানী মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে নমুনা পরীক্ষায় তাদের রিপোর্ট পজেটিভ আসে।
ওসমানী হাসপাতালের উপ-পরিচালক ডা. হিমাংশু লাল রায় এতথ্য নিশ্চিত করেছেন। তবে জেলা ভিত্তিক আক্রান্তের তথ্য তিনি নিশ্চিত করতে পারেননি। নতুন এই আক্রান্ত নিয়ে বিভাগে করোনা শনাক্ত দাঁড়িয়েছে ৩৩ জনে।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, সিলেট বিভাগে নতুন শনাক্ত হওয়া করোনাভাইরাসে আক্রান্তের মধ্যে সিলেট জেলায় ২ জন, হবিগঞ্জে ৫ জন, মৌলভীবাজারের ২ জন ও সুনামগঞ্জের ৪ জন রয়েছেন।
বুধবার ওসমানীর ল্যাবে বিভাগের চার জেলার মোট ১৩৪ জনের নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে ১২১ জনের রিপোর্ট নেগেটিভ আসে এবং ১৩ জনের রিপোর্ট পজেটিভ আসে। নতুন আক্রান্তদের নিয়ে সিলেট জেলায় ৬ জন, হবিগঞ্জে ১৮ জন, মৌলভীবাজারে ৩ জন এবং সুনামগঞ্জে ৬ জন শনাক্ত হয়েছেন। এদের মধ্যে সিলেটের একজন চিকিৎসক ও মৌলভীবাজারে একজন ক্ষুদ্র ব্যবসায়ী করোনায় মারা গেছেন।
- বিষয় :
- সিলেট
- করোনা শনাক্ত
- ওসমানী হাসপাতাল
