গাজীপুরে কৃষকের ধান কেটে মাড়াই করে দিল স্বেচ্ছাসেবক লীগ
ধান কেটে মাড়াই করছেন
গাজীপুর প্রতিনিধি
প্রকাশ: ২২ এপ্রিল ২০২০ | ২৩:২৪
শ্রমিক সংকট দূর করতে গাজীপুরে এবার কাঁচি হাতে মাঠে নেমেছেন জেলা স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মীরা।
বুধবার মাওনা এলাকায় কয়েকজন কৃষকের পাকা ধান কেটে মাড়াইও করে দেন তারা।
স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মোশারফ ভূঁইয়া বলেন, ক্ষেতে থাকা পাকা ধান নিয়ে কৃষকরা চরম বিপাকে পড়েছেন। তাদেরকে সহযোগিতা করার জন্যই জেলা স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মীরা মাঠে নেমেছেন।
অন্যদিকে জেলা ছাত্রলীগের সভাপতি জাহিদুল আলম রবিন ও শ্রীপুর উপজেলা ছাত্রলীগের সভাপতি জাকিরুল হাসান জিকু কর্মীদের নিয়ে বাঁশবাড়ি এলাকায় কৃষকের ধান কেটে দেন। তাছাড়া উপজেলা কৃষকলীগের সভাপতি কবির হোসেনের নেতৃত্বে দলীয় নেতাকর্মীরা কাওরাইদ এলাকায় কৃষকের ধান কাটেন।
- বিষয় :
- স্বেচ্ছাসেবক লীগ
- শ্রমিক সংকট
- কৃষক
