জীবননগরে করোনা উপসর্গ নিয়ে নারীর মৃত্যু
জীবননগর (চুয়াডাঙ্গা) সংবাদদাতা
প্রকাশ: ২২ এপ্রিল ২০২০ | ২৩:৩৩
চুয়াডাঙ্গার জীবননগরে করোনা উপসর্গ নিয়ে এক নারীর মৃত্যু হয়েছে। বুধবার দিবাগত রাত সাড়ে ১১টার সময় উপজেলার উথলী গ্রামের নিজ বাড়িতে তার মৃত্যু হয়।
করোনা উপসর্গে মৃত নারী সাবিনা খাতুন (৪৪) উথলী বাজার ফুটবল মাঠপাড়ার রফিকুল ইসলামের স্ত্রী।
রাতেই জীবননগর স্বাস্থ্য বিভাগ মরদেহের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। প্রশাসনের পক্ষ থেকে পাঁচটি বাড়ি লকডাউন করা হয়েছে।
পুলিশ জানায়, সাবিনা চারদিন আগে বাবার বাড়ি যশোরে বেড়াতে যায়। সেখান থেকে ফিরে বাড়িতে এসে তিনি জ্বর, সর্দি,কাশি, পাতলা পায়খানা ও শ্বাসকষ্টে আক্রান্ত হন। খবর পেয়ে জীবননগর থানা পুলিশ ওই বাড়ির আশেপাশের তিনটি বাড়ি লকডাউন করে। বুধবার রাতে করোনা উপসর্গ নিয়েই তার মৃত্যু হয়। এই সংবাদে জীবননগর স্বাস্থ্য বিভাগের উদ্যোগে একটি মেডিকেল টিম রাতে মরদেহ থেকে নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়। পুলিশ ওই রাতেই প্রতিবেশীদের পাঁচটি বাড়ি লকডাউন করে। ইসলামিক ফাউন্ডেশনের নির্দেশনায় স্বাস্থ্যবিধি মেনে রাতেই ওই নারীর দাফন সম্পন্ন করা হয়।
জীবননগর থানার ওসি (তদন্ত) ফেরদৌস ওয়াহিদ জানান, করোনা উপসর্গ নিয়ে মারা যাওয়া নারীর বাড়ির আশে পাশের পাঁচটি বাড়ি লকডাউন করা হয়েছে।
জীবননগর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. জুলিয়েট পারউইন জানান, মৃত দেহের শরীর থেকে নমুনা সংগ্রহের জন্য স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. আব্দুর রাজ্জাকের নেতৃত্বে একটি মেডিকেল টিম ঘটনাস্থলে পৌছে নমুনা সংগ্রহ করে। আইইডিসিআর থেকে রিপোর্ট পাওয়ার পর জানা যাবে তিনি করোনাভাইরাসে আক্রান্ত হয়েছিলেন কি না।
- বিষয় :
- চুয়াডাঙ্গা
- করোনার প্রাদুর্ভাব
