ঢাকা সোমবার, ০৬ জুলাই ২০২৬

যশোরে নতুন করে আরও ২ জন করোনায় আক্রান্ত

যশোরে নতুন করে আরও ২ জন করোনায় আক্রান্ত
×

যশোর অফিস

প্রকাশ: ২৩ এপ্রিল ২০২০ | ০০:০৮ | আপডেট: ২৩ এপ্রিল ২০২০ | ০০:১০

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) জেনোম সেন্টারে ৬ষ্ঠ দিনের করোনা পরীক্ষায় ৮৪টি নমুনার মধ্যে ১২টি নমুনা পজেটিভ এসেছে। যার মধ্যে যশোর জেলায় নতুন করে দুই জন করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার তথ্য মিলেছে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ও স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা এই তথ্য নিশ্চিত করেছেন।
যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জেনোম সেন্টারের সহকারী পরিচালক প্রফেসর ড. ইকবাল কবীর জাহিদ জানান, বুধবার দক্ষিণ-পশ্চিমের সাত জেলার সন্দেহভাজন রোগীদের ৮৪টি নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে ১২টি নমুনা করোনা পজেটিভ এসেছে।  এর মধ্যে যশোর জেলার ২জন, চুয়াডাঙ্গার ৬ জন, কুষ্টিয়ার ২ জন, মাগুরার ১ জন ও মেহেরপুরের ১ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। তবে মেহেরপুরে করোনা আক্রান্ত ব্যক্তি গত বুধবার মারা গেছেন।
উল্লেখ্য, যবিপ্রবিতে গত ১৭ এপ্রিল করোনা নমুনা পরীক্ষা শুরু হয়। এ পর্যন্ত যশোরসহ এ অঞ্চলের সাত জেলার ৩৫৩ টি নমুনা পরীক্ষা করে মোট ২৫ জন করোনা রোগী শনাক্ত হয়।

আরও পড়ুন

×