গাজীপুরে ব্যতিক্রমী ইফতার
গাজীপুর প্রতিনিধি
প্রকাশ: ০২ মে ২০২০ | ০৯:৩৬
ব্যতিক্রমী ইফতার পার্টির আয়োজন করেছেন গাজীপুর জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. জাহিদুল আলম রবিন। ‘দশের ইফতার’ স্লোগানে গাজীপুরে পথে থাকা নিম্ন আয়ের মানুষ, ভিক্ষুক, ভবঘুরে, অসহায় লোকজনের জন্য এই আয়োজন।
জেলার মাওনা চৌরাস্তায় পৃথক দু’টি স্থানে প্রতিদিন সামাজিক দূরত্ব রক্ষা করে ফেলে রাখা হচ্ছে অর্ধশত চেয়ার। সন্ধ্যার আগেই সেই সকল চেয়ারে পৌঁছে যাচ্ছে খিচুরী, খেজুর, ডিম আর পানি। পথে থাকা রোজাদারেরা সেই সকল চেয়ারে বসে প্রতিদিন ইফতার করছেন।
জাহিদুল আলম রবিন বলেন, করোনাভাইরাসের কারণে দোকানপাটও তেমন খোলা নেই। পথে থাকা মানুষগুলো ইচ্ছে করলেই হাতের কাছে ইফতারি পাবেন না। একান্ত প্রয়োজনে নিন্ম আয়ের যেসব মানুষ রাস্তায় বের হন এবং সন্ধ্যা নাগাদ লোকালয়ে থাকতে হচ্ছে তাদের জন্যই তার এই আয়োজন। এছাড়াও প্রতিদিন সন্ধ্যার আগে তিনি বিভিন্ন স্ট্যান্ডে ঘুরে অর্ধশত মানুষের হাতে ইফতারি পৌঁছে দিচ্ছেন। শেষ রোজার দিন পর্যন্তর এই কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান তিনি।