টঙ্গীতে ছাত্রলীগের ইফতার সামগ্রী বিতরণ
টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশ: ০২ মে ২০২০ | ১০:৩৩ | আপডেট: ০৩ মে ২০২০ | ০৫:৪৩
যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেলের নির্দেশে টঙ্গী থানা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মশিউর রহমান সরকার বাবুর নেতৃত্বে ছাত্রলীগ নেতা আসাদ সিকদারের উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে।
শুক্রবার রাতে টঙ্গীর মরকুন এলাকায় প্রায় ৩০০ পরিবারের মধ্যে এসব খাবার বিতরণ করা হয়। খাদ্য সামগ্রীর মধ্যে ছিল চাল, মশুড় ডাল, তেল, আলু, খেঁজুর, ছোলা, মুঁড়ি, পেঁয়াজ ও লবণ।
এ সময় ৪৭নং ওয়ার্ড ছাত্রলীগের সাধারণ সম্পাদক আল আমিন হোসেন, থানা ছাত্রলীগ নেতা আল আমিন ইসলাম ও রিফাত হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।
- বিষয় :
- গাজীপুর